বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সহযোগিতায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড’১৯ সম্পন্ন হয়েছে।
(১২ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলা চত্বরে আয়োজিত মেলা উপলক্ষে সকাল ১০টায় এক উদ্বোধনী সভা ইউএনও আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর বোয়ালখালী উপজেলার সহকারী প্রোগ্রামার আজিমুল ইসলাম।
বিকাল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়। এ মেলায় ৪টি কলেজ ও ১৫ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে ১ম, ২য়,৩য় ও জুনিয়র গ্রুপে ১ম, ২য়,৩য়।
বিজ্ঞান প্রকল্পে সিনিয়র গ্রুপে ১ম, ২য়, ৩য় ও জুনিয়র গ্রুপে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
ছবির ক্যাপসনঃ- বোয়ালখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি-বিজ্ঞান অলিম্পিয়াড’১৯ এর সভায় প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

