বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্যে ৪৯তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বিআরডিবি’র হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট অফিসার মো. শাহাবুদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সমিতির মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অথিতিবৃন্দরা।








