নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে জাতীয় হিন্দু মহাজোটে উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি: করোনার প্রার্দুভাবে কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে হিন্দু মহাজোটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল), উপজেলা শাকপুরা রাস মন্দিরে অদুল-অনিতা ট্রাষ্টের অর্থায়ানে উপজেলা ব্যাপী কর্মহীন হতদরিদ্র পরিবারে সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় হিন্দু মহাজোটে বোয়ালখালী উপজেলার সভাপতি পলাশ মল্লিক, সাধারণ সম্পাদক সুমন দে,জনি চৌধুরী, জুয়েল চৌধুরী, রুবেল চৌধুরী, রাজেশ চৌধুরী বিদ্যুৎ চৌধুরী, রাজু চৌধুরী, নয়ন দে প্রমুখ।

এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি পলাশ মল্লিক জানায়, দেশ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ মহামারির পরিপ্রেক্ষিতে দরিদ্র মানুষকে সহায়তায় এগিয়ে আসছে অদুল-অনিতা ট্রাষ্ট। আর এ অর্থায়নে দরিদ্র মানুষদের জন্য ‘ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরন করছি।

সংগঠনের সাঃ সম্পাদক সুমন দে বলেন, সারাবিশ্ব যখন করোনার মহামারী নিয়ে ক্রান্তিকাল মুহুর্ত পার করছে সেসময় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো ত্রাণসামগ্রী গরীবদের মাঝে পৌছে দিচ্ছে। আমরা জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী শাখার পক্ষ থেকে সংগঠনের সদস্যদের নিয়ে পরিবারে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।

এসময় তিনি আরো বলেন, আমাদের এই ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।