নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে জাহাঙ্গীর আলম চৌধুরীর মৃত্যুতে দোয়া মাহফিল

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীর কৃতি ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা, সাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রকাশ ওসি জাহাঙ্গীর আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনার লক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ,দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম মুন্সি, মোঃ ইয়াকুব, শাহ আলম বাবলু, শাহাদাত হোসাইন জুনাঈদী,সৈয়দ আরমান।

প্রসঙ্গগত, ১৯ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭২ইংরেজী হতে ২০১২ ইংরেজী পর্যন্ত বাংলাদেশের পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি লেখালেখি কাজে নিজেকে জড়িত রেখেছেন। ৪ সন্তানের জনক জাহাঙ্গীর আলম চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।