নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে টুকটুকি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: আহত ৫ জন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আরকান সড়কে টুকটুকি সিএনজি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  ৫জন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার চরখিজিপুর এলাকার জানে আলমের ছেলে মোঃ আলী আজম(২৯), মৃত দুদু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৩০), পশ্চিম শাকপুরা এলাকার অরুন দাশের ছেলে রুবেল দাশ(২৬)।  এছাড়াও গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বেঙ্গুরা এলাকার প্রিয়াংকা নামের একজনকে।

গুরুতর আহত প্রিয়াংকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন।

থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি শাকপুরা হতে কালুরঘাটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা টুকটুকি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৫জন আহত হয়। আহতদের সবাই কালুরঘাট রিজেন্ট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।