বোয়ালখালীতে বসতঘর হতে ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চুরির অভিযোগ। ২১ অক্টোবর,মধ্যরাতে উপজেলার মধ্য শাকপুরা এলাকার ইয়াছিন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য শাকপুরা ইয়াছিন তালুকদার বাড়ির মৃত অাহমদ হোসেনের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসনের মালিকাধীন ব্লু রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চেসিস নং MD2A11CYXJCJ94085, ইঞ্জিল নং DHYCJJ 31901 গাড়িটি বসতঘরের দক্ষিনপাশে গলিতে প্রতিদিনের ন্যায় পাকিং ও তালা দিয়ে রাখে। পরদিন ২২ অক্টোবর, ভোর অানুমানিক ৬.০০। টায় সময় ঘুম থেকে উঠে গাড়িটি না দেখে বিভিন্ন স্থানে খোজাখুজি করে সন্ধান পায়নি।
মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১০টা হতে ৬টার মধ্যে যেকোন সময় ঘরের গলি হতে অজ্ঞাতনামা চোরেরা অামার মোটর সাইকেলটি নিয়ে যায়।যার মূল্য ২,০৩,০০০টাকা (রেজিষ্টেশন খরচসহ)।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান,চুরি হওয়ার মোটর সাইকেলটি সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








