Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালখালীতে পৃথক অভিযানে ১৬০লিটার দেশীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পশ্চিম শাকপুরা এলাকায় মাদক বিরোধী এ অভিযানে তাদের আটক করা হয়েছে।

উপজেলার জ্যৈষ্ঠপুরা সুধীর দের ছেলে কাজল দে (৩৪) ও কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার শামসুল আলমের ছেলে সাবের আহমেদকে (৫০) মদ পাচারের সময় এবং পশ্চিম শাকপুরার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের এলাকায় আহমদ সৈয়দের ছেলে নুরুল আমিনকে ইয়াবা সহ আটক করেন।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।