বোয়ালখালী প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে গৃহবন্দি হয়ে পড়া কর্মহীন মানুষের জন্য নিজের তহবিল হতে গত একমাস ধরে সাধ্যমত ত্রাণ সহায়তা দিয়ে আসছেন বোয়ালখালী পৌরসভার জননন্দিত মেয়র হাজী আবুল কালাম আবু।
না পেরে শেষ পর্যন্ত নিজের নামে পৌর সভার পক্ষ হতে বরাদ্ধকৃত সম্মানীর পুরো টাকাটাই ত্রাণের জন্য এলাকাবাসির হাতে তুলে দিয়ে উদাহারণ সৃষ্টি করলেন তিনি।
শুক্রবার (১ মে) নিজ এলাকা ও আশপাশের কয়েকশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং এলাকাবাসির খোজঁ খবর নেন তিনি। এ সময় তার সাথে উপস্হিত ছিলেন প্যানেল মেয়র জোবাঈদা বেগম, কাউন্সিলর মাহাম্মদুল হক, শিক্ষক আবদুল হালিম, সাকিবুল আলম ও সমাজ সেবক আবু ছৈয়দ প্রমূখ।
এ সময় মেয়র বলেন, ‘দেশের এ ক্রান্তিলগ্নে এলাকাবাসির প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজে উদ্ভুদ্ধ হয়েছি আমি। জাতির এ দুঃসময়ে সরকারের পাশাপাশি অবস্হাম্পন্ন সবাইকে জনগনের পাশে থাকার আহবান জানান তিনি।








