Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে দুই পরিবারকে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে দুই পরিবারকে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়ুয়াপাড়া ও মধ্যম শাকপুরা এলাকায় চট্টগ্রামের দামপাড়া থেকে পালিয়ে আসা দুই পরিবারে লাল পতাকা উড়িয়ে সতর্কমূলক ব্যানার লাগিয়ে হোম কোয়ারেন্টিন চিহৃত করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ বীর ব্যাটেলিয়ন এর ক্যাপ্টেন মুবিন এর নেতৃত্বে সেনাসদস্যবৃন্দ।

চট্টগ্রাম এর প্রথম করোনা রোগীর প্রতিষ্ঠান বাস্কেট সিপার শপ এ চাকরিরত শাকপুরা বড়ুয়াপাড়ার খোকন বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া, বাস্কেট সুপার শপ বন্ধ করার পর তার গ্রাম বড়ুয়াপাড়ায় ফিরে এসে অবাধে এলাকায় চলাফেরা করার গোপন সংবাদ পেয়ে তার বাড়ীতে গিয়ে সত্যতা পাওয়া যায়, পরে উপজেলা নির্বাহী অফিসার তার বাড়ীর সামনে লাল পতাকা উড়িয়ে সতর্কতা মূলক ব্যানার লাগানোর নির্দেশ প্রদান করে পুরা পরিবারকে হোম কোয়ারেন্টিন এ থাকার কড়া নির্দেশ জারি করেন।

অন্যদিকে উপজেলার মধ্যম শাকপুরা এলাকার মৃত সৈয়দ কাদের ছেলে সৈয়দ বেলাল চট্টগ্রাম শহরের লকডাউন থাকা দামপাড়া এর পার্শ্ববর্তী এলাকা থেকে পুরা পরিবার নিয়ে গত তিন তারিখে চলে আসা পরিবারটিকে হোম কোয়ারেন্টিন এ থাকার কড়া নির্দেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালখালী।

সহাকারি কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরানী বলেন ‘সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় আমাদের তৎপরতা অব্যাহত থাকবে’।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, ‘যেহেতু চট্টগ্রাম শহরেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে তাই আমরা শতভাগ সতর্ক আছি, সন্দেহভাজন দের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও টেস্ট করানোর জন্য তৎপর আছি, আশা করব এ বিষয়ে কেউ তথ্য গোপন করে নিজের, পরিবারের এবং সমাজের ক্ষতি করবে না’।