নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে দুই মাদক ব্যবসায়ী আটক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৩০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২জুন) রাতে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীহাট এলাকা হতে আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার গোমদন্ডী এলাকার মৃত মাহবুব-উল-আলমের ছেলে মোহাম্মদ ওমর ফারুক রায়হান(২২) ও পশ্চিম কধুরখীল আব্দুস সবুর মাস্টারের বাড়ির সিরাজুল হকের ছেলে মোহাম্মদ রিদুয়ানুল হক আরাফাত (২৬)।

অভিযান পরিচালনাকারী এসআই সুমন কান্তি দে বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চৌধুরীহাট সিরাজ স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার ওপর হতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে ৩০পিচ ইয়াবা উদ্ধার করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি