নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে দুস্থ ও অসহায় ২২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২২০ জন দুস্হ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

রবিবার (৫ শে সেপ্টেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গনে ২২০ জনকে ১০ কেজি করে মোট ২.২ মেট্টিকটন চাউল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ,প্যানেল চেয়ারম্যান বিধু ভুষন দাশ, ইউপি সদস্য মোঃসেলিম,মোঃ আজগর হোসেন প্রমূখ।

ত্রাণ বিতরণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে, সে জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সব দুস্থকে সরকারের এ বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে।

সবার সহযোগিতার মধ্য দিয়ে শাকপুরা ইউনিয়ন উন্নত এক জনপদে পরিণত হবে—এমন আশা ব্যক্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here