বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যে কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মনসুর আলম পাপ্পী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলী থানাধীন একে খাঁন গেইট সংলগ্ন কার্যালয়ে জন্মদিন পালন করেন।
উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল আলম শফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী তাঁতী লীগের আহ্বায়ক দিদারুল আলম, নাগরিক টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, বোয়ালখালী পৌরসভা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বায়েজিদ রাজু, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা ইকবাল হোসেন জিকো, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মামু ও জেলা এবং উপজেলা আওয়ামী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।








