বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ১৬ লিটার দেশী মদসহ আবদুল মান্নান (২৮) নামে এক যুবকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
আটককৃত আবদুল মান্নান বোয়ালখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড পশ্চিম গোমদন্ডী জহুর মার বাড়ির আবদুল শুক্কুর ও ছাবেরা খাতুনের ছেলে।
বুধবার (২০ মে) পশ্চিম গোমদন্ডী আমতল এলাকা থেকে আটক করেন পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম আমান এর সঙ্গীয় ফোর্সে অভিযান চালিয়ে রাত ৭টায় পশ্চিম গোমদন্ডী আমতল মাহমুদ আলী মার্কেটের সামনে থেকে আটক করা হয়। এসময় তার কাছে ১৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত আবদুল মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) ও ২৪ (খ) ধারায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।

