নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে নবনির্বাচিত কাউন্সিলর নাছের আলীর সাথে শুভেচ্ছা বিনিময়

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি মোঃ নাছের আলী বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (২২শে সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত ৬নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কাউন্সিলরকে ফুলের শুভেচ্ছা জানান ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের সভাপতি – ইসমাইল হোসেন বাচা, সাধারণ সম্পাদক – নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক – আবু তৈয়ব রোকন, হযরত আব্দুল জলিল শাহ ও হযরত এনায়েত উল্লাহ শাহ জামে মাসজিদ এর খতিব – মাওলানা সিরাজুল মোস্তফা সুমন, ইসলামী ছাত্রসেনার বোয়ালখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম তাহেরী, সেনা কর্মী – হৃদয়, সাহেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here