Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে গার্মেন্টস শ্রমিককে অপহরণ চেষ্টা, যুবক আটক

বোয়ালখালীতে নিজ ঘরে ঢুকে এক পোশাক কারখানার নারী শ্রমিককে অপহরণের সময় হাতে-নাতে শিমুল পাল নামের এক  যুবক আটক হয়েছে। ৮

রোববার সন্ধ্যায় পৌর সদরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক যুবক বোয়ালখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুবোত পালের পুত্র বলে জানা গেছে।

এ ঘটনায় শামীম আকতার নামের এ শ্রমিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

থানায় দায়েরকৃত এজাহারে বাদী দাবী করেন- নগরীর একটি পোশাক কারখানায় কাজ করার সুবাধে দীর্ঘদিন ধরে তিনি শহরে থাকেন। এ সময়  শিমুল প্রতিনিয়তই মোবাইলে তাকে উত্যক্ত এবং নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল।

ইত্যেবসরে তার মা-বাবা তার বিয়ে ঠিক করায় সে গত শনিবার পৌর সদরের এ বাসায় আসেন। এ খবর পেয়ে শিমুল পরদিন সন্ধ্যায় একটি সি এন জি নিয়ে এ বাসায় এসে তাকে অপহরণের চেষ্টা চালায়। এক পর্যায়ে বাসায় ঢুকে তাকে টানা-হেচড়া ও শ্লীলতাহানি করে। পরে আশপাশের লোকজন তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ নিয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ পি পি এম বলেন- এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।