বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে নিখোঁজ কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজুল আলমের বাবা নজরুল ইসলামকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (২৪) বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগে।
নিখোঁজ হওয়ার ৯দিন পরেও উদ্ধার না হওয়ায় এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন। কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগ এর সহ-সভাপতি মো ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুর খীল ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক দিদারুল আলম,যুগ্ম-আহ্বায়ক রাজিব চক্রবর্তী।
বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুবাহান,বোয়ালখালী উপজেলা তাতীলীগ এর সভাপতি খোকন, বোয়ালখালী উপজেলা যুবলীগ এর যুগ্ম সম্পাদক কাজী খোরশেদ মিল্টন,যুবনেতা জাবেদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ লীগ এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সোহেল,স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দীন,বোয়ালখালী পৌরসভা যুবলীগ এর সাধারণ সম্পাদক সরোয়ার আলম।
কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাঈম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনের প্রধান বক্তা বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল,সহ-সভাপতি শাহাদত হোসেন,সাদেক হোসেন,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ এর সাধারণ সম্পাদক রিকন,জৈষ্ঠপুড়া খরন্দীপ ছাত্রলীগ সভাপতি খোকন সহ ছাত্রনেতা,রিমন,টিপু,আরিফ,বোরহান,নয়ন, কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক নাঈম উদ্দিন ,সাহেদ,শওকত,রিপন প্রমুখ।
কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মিনহাজের পিতা মো নজরুল ইসলাম কে অক্ষত অবস্থায় উদ্ধার ও তৈয়ব আলী সহ জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা।
উল্লেখ্য,উপজেলা কধুরখীল ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলামের কাছ থেকে তার পীরের ছেলে তৈয়ব আলী(পিতা মরহুম মাহাবু শাহ/ফকির, মিয়া ফকিরের বাড়ী,উরকির চর, রাঊজান, চট্টগ্রাম)। তার বিশেষ প্রয়োজনের কথা বলে ২২,০০০০০ লক্ষ(বাইশ লক্ষ টাকা)টাকা ধার নিয়েছিলো একবছর পূর্বে। এই টাকা উসুলের জন্য বার বার তার বাড়ীতে যাওয়া আসা করতো মোঃ নজরুল ইসলাম।
অন্যান্য বারের মত গত ১৬ই ডিসেম্ভর তারিখে সকাল ৯টার সময় তার পাওনা টাকা খুজতে গিয়েছিলো পীরের ছেলে তৈয়বের কাছে। তারপর থেকে সে এখনো ঘরে ফিরে আসেনি। ঐদিন সকাল এগারোটা থেকে পীরের ছেলে তৈয়ব আলীর মোবাইলটি(০১৮১৯-৬৪৪৪১৬)কিছুক্ষন ব্যস্থ দেখিয়ে পর থেকে বন্ধ দেখাচ্ছে। নিখোজ নজরুলের মোবাইলটি বাড়ি থেকে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছে।








