Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’১৯ উপলক্ষে সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভায় বক্তব্য রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান।

বোয়ালখালীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইসি অপারেশনাল প্ল্যানের আওতায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যে এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’১৯ (৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর) পালন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

১’লা ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে উপজেলা কর্মকর্তা ডাঃ শামীমা হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বীর চট্রগ্রাম মঞ্চ’র প্রতিবেদক অধীর বড়ুয়া।

এ সভাটি পরিচালনা করেন- উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী রূপম ঘোষ। এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড ও উপজেলা কার্যালয়ে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।