চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আলহাজ্ব আবু ব্ক্কর ছিদ্দিকী বলেছেন- আগামী ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ জাতীর পিতার জন্ম শত বার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত মুজিব বর্ষকে সামনে রেখে বর্ষটিকে পল্লী বিদ্যুতের সেবা বর্ষ ঘোষনা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
এ উপলক্ষে গ্রাহকদের নিয়ে ধারাবাহিক উঠান বৈঠক সহ নানা কর্মসুচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে গ্রাহক হয়রানী নির্মূল’সহ দালাল প্রতিরোধের মাধ্যমে মানসম্পন্ন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে দূূূূর্নীতিমুক্ত সমিতি গড়ে তোলা সহজ হবে।
তিনি ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে বোয়ালখালী জোনাল অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্ততায় উপরোক্ত বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজল, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল আজাদ, এজিএম মোঃ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ নিজাম উদ্দিন শামস, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, এস আই বি এল ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার মোঃ মনিরুল আলম, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি প্রমূখ।








