Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে পাঁচটি সেচ্ছাসেবী সংস্থাকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান

বোয়ালখালী প্রতিনিধিঃ  সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতরাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতা বোয়ালখালী সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার পাঁচটি সেচ্ছাসেবী সংস্থাকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

১১ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ৫টি সংস্থাকে অনুদান হাতে তুলে দেন।

উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডের জন্য বোয়ালখালী উপজেলাধীন শতদল সমিতি, বোয়ালখালী মৎস্যজীবি সমিতি, সমাজ উন্নয়ন সংস্থা, গ্রামীণ যুব উন্নয়ন কেন্দ্র, কধুরখীল ইসলামী সমাজকল্যাণ সংস্থাসহ ৫টি সংস্থাকে ৪০ হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকা অনুদান হাতে তুলে দেন অতিথি বৃন্দরা।