Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামে পানিতে ডুবে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মুহাম্মদ ওই এলাকার শাহ আলম ড্রাইভারের বাড়ির সোলায়মানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাসান চৌধুরী জানান, পরিবারের সদস্যদের অজান্তে মুহাম্মদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।