বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পানিতে ডুবে মো. ইব্রাহীম (৩) নামে এক শিশুর মৃত্য হয়েছে।
নিহত শিশু উপজলার মধ্যম কড়লডেঙ্গা গ্রামের জাহেদুর মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে।
সোমবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানান, বাড়ির ছেলে মেয়েদের সাথে খেলতে গিয়ে বাড়ি না আসায় খোঁজাখুজি শুরু করেন পরিবার। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ইব্রাহীমের লাশ ভেসে উঠতে দেখা যায়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








