Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, পিপিএম এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (৬মে) থানা এলাকায় অসহায় গরীবদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম,পুলিশ পরিদর্শক ( তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী,সাব-ইন্সপেক্টর তাজ উদ্দিনসহ অন্যান্য অফিসাররা।

থানা অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের খাদ্য সংকট নিরসণে কর্মসূচির অংশ হিসেবে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া করোনা সংক্রমন ঝুঁকিহ্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বত্মক প্রচেষ্টা অব্যহত রয়েছে বলেও তিনি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন,করোনা কালীন দু:সময়ে নিন্মবিত্তদের এখন দুর্বিসহ জীবন যাপন করছে । তাই ভালোবেসে জেলা পুলিশ সুপারের পক্ষ তাদের পাশে দাঁড়াবার জন্যই এই প্রয়াস।

জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।