নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে পুষ্পা হত্যার বিচার দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

বোয়ালখালীতে পুষ্পা হত্যার বিচার দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন
বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালীতে গৃহবধূ নিগার সুলতানা পুষ্পা হত্যার খুনিদের সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে বোয়ালখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, নিহতের বড় মামা আবছার উদ্দিন, মামা খায়েরুল বশর, বড় ভাই দেলোয়ার হোসেন, মেঝ ভাই সাজ্জাদ হোসেনসহ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ শে সেপ্টেম্বর নিগার সুলতানা পুষ্পাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেবার অপচেষ্টা করছি, বিবাদীরা অর্থশালী হওয়ায় সুষ্ঠ বিচারের বাধাগ্রস্ত হবার আশংকা করে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চেয়ে জোর আবেদন করেন।
গত প্রায় ১মাস যাবৎ আমার পুষ্পা অভিযোগ করে আসছিলো, তার স্বামী হেলালের সাথে ভাবীর অবৈধ সর্ম্পক আছে। এটিতে বাধা দিতে গিয়ে বারবার মনোমালিন্য হচ্ছিল।
এছাড়া লকডাউনে বিয়ে হওয়ার কারণে বরযাত্রী খাওয়ানো হয়নি এবং যৌতুক দেয়া হয়নি। যৌতুকের জন্যও একাধিকবার মেয়েকে চাপ দেয়া হয়েছিলো। এনিয়ে আমরা সর্বদা চাপে ছিলাম।
পরকিয়া ও যৌতুকের কারনে হত্যা করেছে বলে দাবী করেন বলেন,দ্রুত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় নিহতের স্বজনরা।
নিহত নিগার সুলতানার পুষ্পা উপজেলার জংগা তালুকদার বাড়ির আহমদ মিয়ার মেয়ে, চরখিজিরপুর এলাকার মালেক মাঝির নতুন বাড়ির মোঃ হেলালের সাথে ২মাস পূর্বে বিয়ে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here