Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে পৃথক অভিযান ৭৫ লিটার মদসহ দুইজন আটক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পৃথক অভিযানে ৭৫ লিটার চোরাই মদসহ আবুল কাশেম (৪৫) ও মোঃ নাছের (৪৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর বার্মাঘাট মসজিদ বাড়ি ও অপরজন সারোয়াতলী এলাকা চুরির মামলায় আটক করা হয়।

আটকৃত আবুল কাশেম (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রামের কবির মেম্বারের বাড়ির আবুল বশরের ছেলে ও মোঃ নাছের (৪৮) মধ্যম শাকপুরা এলাকার বিল্লা বাড়ির রুহুল আমিনের ছেলে।

অভিযান পরিচালনাকারী থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল হাসান বলেন, সংগীয় ফোর্স সহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানার শ্রীপুর বার্মাঘাট মসজিদ বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর আবুল কাশেমকে আটক করে তার হেফাযত থাকা ৭৫ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়।

অপরদিকে অভিযান পরিচালনাকারী এসআই আরিফুর রহমান বলেন, সংগীয় ফোর্স সহ সারোয়াতলী এলাকা হতে চুরি মামলার আসামী মোঃ নাছের (৪৮) পিতা- মৃত রুহুল আমিন সাং- মধ্যম সাকপুরা, বিল্লা বাড়ি থানা বোয়ালখালি চট্টগ্রাম কে আটক করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি