বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভূমিহীন গৃহহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন মোছলেম উদ্দিন আহমদ এমপি বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর বিশেষ উপহার করলডেঙ্গা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। তার বড় একটা কৃতিত্ব যাদের ঘর নেই, যাদের আশ্রয় নেই ও যাদের ভূমি নেই, তাদেরকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একযোগে ঘর করে দিচ্ছেন।
যে সমস্ত হতদরিদ্র মানুষ এই ঘর পেয়েছে তারা আজ খুশি হয়ে দু’হাত তুলে জননেত্রী শেখ হাসিনার জন্য দো’আ করছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘরগুলো সুন্দর ও মানসম্মত হওয়ায় উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে অনেক কষ্ট করেছি। মাথা গোঁজার ঠাই টুকুও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমারা পাঁকা ঘরে মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আশ্রয়ণে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এডিসি এস এম জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার,সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস,এম জসিম, আবদুল মান্নান মোনাফ, হামিদুল হক মান্নান, কাজল দে সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে করোনাকালে ক্ষতিগ্রস্থ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সমগ্রী সাংসদ মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন।

