নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে লুৎফর নাহার পুতুল (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের শরীফ পাড়ার সাইর মেম্বারের বাড়িতে শনিবার (১৫ মে) রাতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত লুৎফর নাহার পুতুল প্রবাসী আবদুল মালেকের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।