নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে প্রাণিসম্পদ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা

বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুলতান মাহমুদ আকন্দ ও উপসহকারি প্রাণিসম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন) সুজাউদ্দিন বাহার চৌধুরীকে অশ্রুসজল বিদায় দিয়েছে বোয়ালখালী প্রাণিসম্পদ দপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদের হলরুমে অবসরজনিত বিদায় সংবর্ধনা ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেয়াজুল হক জসিম বিদায়ীদে কর্মকালীন জীবনের নানাদিক তুলে ধরে বলেন, কর্মকালীন সময়ে তারা সকল ক্ষেত্রে সততা, নিষ্ঠা আর আন্তরিকতার যেমন পরিচয় দিয়েছেন তেমনি সৎ ও সজ্জন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দপ্তরের প্রতিটি মানুষের কাছে প্রিয় হয়েছিলেন। তাদের এ চলে যাওয়া নিয়মতান্ত্রিক হলেও আপনাদের অভাব অনুভব করবে। বিদায়ী প্রানিসম্পদ কর্মকর্তা ও উপসহকারী প্রাণিসম্পদ অফিসার(কৃত্রিম প্রজনন) অবসরকালীন সুন্দর ও উন্নত জীবন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপসহকারি প্রাণিসম্পদ অফিসার ফরিদ উদ্দিন আলা, নুরুল হুদা, বিদ্যুৎ চৌধুরী প্রমূখ। এছাড়াও প্রানিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারি, খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধিত অতিথিরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের।