৪৮তম জাতীয় সমবায় দিবস’১৯ পালন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার( ২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এবারের প্রতিপাদ্য বিষয় ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” শীর্ষক বর্ণাঢ়্য র্যালী উদ্বোধন করা হয়।
র্যালী শেষে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন -উপজেলা চেয়ারম্যান মো: নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আরা বেগম, জাসদ বোয়ালখালী শাখার সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ। প্রধান শিক্ষক শংকর চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, শহীদুল আলম, মিল্টন চৌধুরী, অরুন চৌধুরী, সমীরন দেব প্রমুখ।
১৬ টি সমবায় সংগঠনকে স্ব-স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করায় সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন- সমবায়কে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেখা স্বপ্ন “সোনার বাংলাদেশ” বির্ণিমানে বতর্মান সরকারেরর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষ্টার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সকল সমবায়ীদের একযোগে এগিয়ে আসতে হবে।








