বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম নুরু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম নুরু একই ইউনিয়নের আব্দুর শুক্কুরের নতুন বাড়ীর আব্দুর শুক্কুরের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম বলেন, ‘ আমরা দুই জুমার নামাজ ও কবর জিয়ারতের পর তাকে (নুরুল ইসলাম) আব্দুল কাদেরের স্ত্রী অর্থাৎ তার চাচী বিদ্যুতের লাইন ঠিক করে দিতে বললে সেখানে যায়। পরে কাজ করতে গিয়ে সেখানে পানি থাকায় একপর্যায়ে বিদ্যুতায়িত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুর রহমান জানান,‘ ভাইপো গোয়াল ঘরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।








