নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে বিধিনিষেধ অমান্য করায় ১৩ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ক‌ঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জুলাই) সকাল থে‌কে উপ‌জেলায় অ‌ভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী অফিসার নাজমুন নাহার।

এসময় তিনি বলেন, সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here