নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ২ জন

ছবিঃ ফাইল ছবি

বোয়ালখালীতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কালুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতদের মধ্যে একজন উপজেলা মুজিব সৈনিক লীগ নেতা।

জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কালুরঘাট ব্রীজের নিকট ঘোরাফেরা করছে গোপনে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের এস আই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে সঙীয় পুলিশ অভিযান চালান। এ সময় দু’যুবকের গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পুলিশী জেরার মুখে তারা ইয়াবা পাচারের কথা স্বীকার করে।পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৪ শত পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম কধুরখীল ১ নং ওয়ার্ডের হাজি আবদুল মান্নানের পুত্র মোঃ শাহজাহান ও একই এলাকার মোঃ ইদ্রিচের পুত্র মোঃ রফিক।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছে এস আই আরিফুর রহমান সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here