বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ৩০০ লিটার মদসহ পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর ) রাত ৬টার দিকে বিশেষ অভিযানে আটক করা হয়।
আটকৃতরা হলেন, জয়নাল আবেদীন (৪৫) উপজেলার মধ্য শাকপুরা গ্রামের আমরিতলা দরগা এলাকার মৃত জহুরুল আলমের ছেলে, সিআর পরোয়ানাভুক্ত আসামী শামীম আকতার উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার বড় ঠইন্ন্যার বাড়ির শফিউল আলমের স্ত্রী, সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাসান (৩১) উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার জমাদারহাট ছালে আহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই মোঃ নেছার আহম্মদ, এসআই সাহিদুল ইসলাম ও এসআই আবদুল কদ্দুছ এর সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযানে জয়নাল আবেদীনকে দাশের দিঘীর পাড় হতে আটক করে স্বীকারোক্তিমতে সিএনজি তল্লাশি করে গাড়ির সিটের নিচে হতে ৩০০লিটার চোরাই মদসহ চট্টগ্রাম থ-১২-৮৩৮৭ সিএনজি উদ্বার করা হয়। অপর অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামী শামীম আক্তার ও মোঃ হাসানকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৩০০ লিটারমদসহ একজনকে আটক করা হয়েছে। মদ ও সিএনজি জব্দ করা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর পরোয়ানাভুক্ত আসামীদের যথাযথ পুলিশের স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








