Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে বিশেষ অভিযানে আটক ৪

বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালীতে বিশেষ অভিযানে মোঃ আনোয়ার (৩৬),হাবির রহমান (২৬), নুরুল আকতার বালু(৪৫) ও মোঃ শফি কে আটক করেন থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে  ৪ শত লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই মোঃ নেছার আহমেদ, এসআই মোঃ ওমর ফারুক এবং এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন প্রঃ হোসেন (৩৬), পিতা-আহমদ নবী, সাং-মধ্যম করলডেঙ্গা, ০২ নং ওয়ার্ড, ১০ নং আহলা-করলডেঙ্গা ইউপি ও হাবিব রহমান (২৬), পিতা-খায়ের আহমদ, সাং-আহলা, সাদার পাড়া (মাস্টার বাড়ী), ০৭ নং ওয়ার্ড, ১০ নং আহলা-করলডেঙ্গা ইউপি,০৩ নং ওয়ার্ডস্থ জামাই পাড়া রাস্তার মাথা বদর শাহ মাজার গেইটে পাঁকা রাস্তা থেকে ৪০০ (চারশত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে।

অপরদিকে এজাহারনামীয় আসামী নুরুল আকতার প্রঃ বালু (৪৫), পিতা- মৃত ফয়জুর রহমান, সাং-পশ্চিম শরীফ পাড়া (আফসার মেম্বারের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০৮ নং শ্রীপুর-খরনদ্বীপ ইউপি এলাকার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও পরোয়ানাভুক্ত আসামী মোঃ শফি, পিতা- আহাম্মদ মিয়া, সাং-পূর্ব সৈয়দনগর নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।