বোয়ালখালী প্রতিনিধি: নির্বাচন কমিশনার গত প্রায় ৭মাস পূর্বে বোয়ালখালী পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। ঘোষণা পরবর্তী সকল ধরণের ভোট অনুষ্ঠানের আয়োজনও সম্পন্ন করেছিলেন স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতা এবং আইনি জঠিলতার কারণে এ নির্বাচন আজ নয় কাল এভাবে পিছাতে পিছাতে শেষতক ২০ সেপ্টেম্বর দিনভর বৃষ্টির মধ্যেও ভোটারদের উৎসব মূখর উপস্থিতি লক্ষনীয় ছিল।
প্রশাসনের কড়া নজরদারীর মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দনীয় কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করেছেন।
এবার ভোটাররা বেশীর ভাগ পুরাতন(বর্তমান) মহিলা ও পুরুষ কাউন্সিলরদের পছন্দ করে নির্বাচিত করেছেন।
যাঁরা কাউন্সিলর নির্বাচিত হলেন- সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি আনারস প্রতীক ,৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম আনারস মার্কা, ৭,৮,৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভীন নিলু চশমা মার্কা। সাধারন ৯ ওয়ার্ডের মধ্যে-১ নং ওয়ার্ডে মোঃ তারেকুল ইসলাম ব্রীজ প্রতীক, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ সিরাজুল হক উঠপাখি প্রতীক, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন ড্রয়ার প্রতীক, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ টেবিল ল্যাম্প প্রতীক, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন আবু উঠপাখি প্রতীক, ৬নং ওয়ার্ডে হাজী মোঃ নাছের আলী ডালিম প্রতীক, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ মাহমুদুল হক ব্ল্যাকবোর্ড প্রতীক, ৮নং ওয়ার্ডে মোঃ পারভেজ ডালিম প্রতীক, ৯নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম ব্রীজ প্রতীক।
অপরদিকে এ পৌর নির্বাচনে মেয়র পদে ভোট হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম জহুরকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।








