বোয়ালখালীত এক বৌদ্ধ (মন্দির) বিহারের মূল দরজাসহ পর পর দুই দরজার ২ টি তালা কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৮ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার ৪ নং শাকপুরা ইউনিয়নের ৫নং ওর্য়াডের ডাক্তার কাজল কান্তি বড়ুয়ার বাড়ীর পশ্চিম শাকপুরা সাধনা বৌদ্ধ (মন্দির) বিহারে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
এতে চোরের দল ২টি দানবাক্সে থাকা টাকা, বুদ্ধ মূর্তির শরীরে থাকা চেইন নেয়াসহ প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান নষ্ট করেছে বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দুকুল কান্তি বড়ুয়া জানান- ৯ ডিসেম্বর ভোর সকালে এ বাড়ীর পুজার্থী সাধন বড়ুয়া প্রতি দিনের মতো পরিস্কার এবং পুজো দিতে গিয়ে ( মন্দির) বিহারের মূল দরজার তালা কাটা অবস্থায় দেখতে পায়। এখবর ছড়িয়ে পরলে অন্যান্যরা এসে ভিতরে মূল ও বড় বুদ্ধ মুর্তি রুমের গ্রীলের দরজার তালাও কাটা দেখতে পায়। পুজার্থী পরে খতিয়ে দেখে বুঝতে পারেন লোহা কাটার দিয়ে তালা গুলো কাটে চোরের দল। এসময় চোরের দল ২ টি দানবাক্সর মধ্যে ১ টি ভেঙ্গে ও অপরটি নিয়ে যায়। চোরেরা বড় গোল্ডেন কালার বুদ্ধ মুর্তিটি স্বর্ণের কিনা ঘষে দেখে তাতে ব্যর্থ হয়ে বেশ কিছু পিতলের ঘটসহ মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। এ সময় চোরেরা ছোট কয়েকটি বুদ্ধ মুর্তি ছোড়ে নিছে ফেলে দিয়ে ক্ষতিসাধন করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরিসহ ক্ষতিসাধন করে।
দুকূল কান্তি বড়ুয়া আরো জানান- ঘটনার পরদন সকাল ১১ টার দিকে এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার চুরির ঘটনায় সম্ভাব্য চোরের নাম উল্লেখ করে সরাসরি মামলা করার পরামর্শ প্রদান করেন।
খবর পেয়ে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারন সম্পাদক অধীর বড়ুয়াসহ নেতৃনৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪ নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান এ ব্যাপারে অবগত হয়ে খতিয়ে দেখছেন বলে জানান।

