Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে ভুর্তকি দিয়ে কৃষিকাজে ট্রাক্টর সুবিধা দেবে শাকপুরা ইউনিয়ন পরিষদ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ ভূর্তকি দিয়ে কৃষিকাজে ট্রাক্টর সুবিধা দিচ্ছে কৃষকদের।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ সুবিধার কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ।
কৃষকদের চাষের সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। সেই সমস্যাগুলির মধ্যে একটি হ’ল ট্রাক্টরে ব্যয়। বর্তমানে ডিজেলের দামও আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে ডিজেলে ব্যয় নিয়ে কৃষকরা উদ্বিগ্ন থাকেন। কারণ মাঠে কাজ করার সময় ট্রাক্টরে প্রচুর পরিমাণে ডিজেল প্রয়োজন হয়, যার কারণে কৃষকদের ব্যয় অনেক বেড়ে যায় এবং সঞ্চয়ও খুব কম হয়। তবে এবার কৃষকরা নাম মূল্যে দিয়ে চাষের জন্য ট্রাক্টরের সূবিধা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, শাকপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন, ইউপি সদস্য বিদু ভূষণ দাশ, আছিয়া বেগম,ভালবাসা দাশ,মোঃ সেলিম, অরুন চৌধুরী,ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ, এছাড়াও পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন,
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ কারণেই সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি উদ্যোগে ভর্তুকি দিয়ে কৃষকদের ট্রাক্টরের সুবিধা দেওয়া হচ্ছে প্রয়োজনে ট্রাক্টর আরো বাড়ানো হবে বলে জানান তিনি।