বোয়ালখালীতে ভ্রাম্যমান অভিযানে ৮ ফার্মেসিকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ ধ্বংস। সোমবার, ৯ মার্চ, বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী পরিচালক হোসাইন এম ইমরান। মোবাইল কোর্ট পরিচালনার সময় লাইসেন্স বিহীন, ড্রাগিস্ট ও কেমিস্ট বিহীন বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ, ঔষধ কোম্পানীর স্যাম্পল, আমদানী নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ এর বিক্রয় করার দায়ে পৌর এলাকার জব্বার মার্কেট এর নিলু ফার্মেসীর লিটন মজুমদার, পিতা:- মৃত মিলন মজুমদার কে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসীর রঞ্জন ভট্টাচার্য কে ১০ হাজার টাকা, বাবুল দে, পিতা:- রঞ্জিত দে কে ২৫ হাজার টাকা, হক ফার্মেসীর মোঃ ফরিদুল আলম, পিতা: আব্দুল হককে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেট এর সিকদার ফার্মেসীর বাদল সিকদার, পিতা:- ঝুনু সিকদারকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর লিটন কান্তি চৌধুরী, পিতা:- কাঞ্চন চৌধুরী কে ১৫ হাজার টাকা, ফলতলা বাজার এলাকার মেসার্স গ্রামীন ডি সি ফার্মেসী এর মুহাঃ জাহাঙ্গীর আলম, পিতা: মৃত সিরাজুল হককে ১৫ হাজার টাকা এবং গ্রামীন মেডিসিন কর্নার এর সাইফুল আলম, পিতা: আব্দুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মো: মোজাম্মেল হক চৌধুরী জানান, মোবাইল কোর্ট চলাকালীন প্রায় ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করা হয়, যা পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর উপস্তিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলবে।








