নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে ভ্রাম্যমান অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভ্রাম্যমান অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট উপজেলা সদর, ফুলতল বাজার, শাকপুরা বাজার সহ বিভিন্ন বড় বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা, মূল্য তালিকার সাথে বিক্রয় এর সামঞ্জস্যতা, ক্রয় রশিদ এর সাথে মূল্য তালিকার পার্থক্যসহ মজুদদারি কারনে এসময় মূল্য তালিকা না থাকা এবং অতি উচ্চ মূল্যে পন্য বিক্রয় করার প্রমান পাওয়া যাওয়ায় উপজেলা সদরের রেল লাইনের পার্শ্বে আকবর স্টোরের মালিক আলী আকবর কে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোর এর মোঃ আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয়কৃত মূল্যের চেয়ে প্রায় ৫০% এরও বেশি দামে খেজুর বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সম্মুখের মোঃ শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, ১৫০ টাকায় ক্রয় করে ২৭০ টাকা দরে আদা বিক্রয় করায় ফুলতল বাজারের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয়,রশিদের ভিন্নতা থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মহাজনকে ৩ হাজার টাকা, মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে বাজার মনিটরিং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, সাথে ছিল ল্যাফটেনেন্ট নাকভির ১৮ বীর ব্যাটেলিয়ন এর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এস আই শরিফ এর নেতৃত্ব বোয়ালখালী থানা পুলিশ। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ পবিত্র মাহে রমজান ও করোনা দূর্যোগ কে কাজে লাগিয়ে যাতে কোনো অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য জনসাধারণ এর উপর জুলুম না করতে পারে সেজন্য আমরা সজাগ আছি এবং এজন্য প্রতিদিন প্রত্যেকটি বাজারে নিয়মিত বাজার মনিটরিং চলবে’।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, ‘ সামাজিক দূরত্ব বজায় রাখা ও ত্রাণ কার্যক্রমের সাথে নিয়মিত বাজার মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট মাঠে থাকবে’।