নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে ভ্রাম্যমান অভিযানে দখলমুক্ত ফুটপাত ও ভ্যান জব্দ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভ্রাম্যমান অভিযানে দখলমুক্ত ফুটপাত ও ভ্যান গাড়ি জব্দ।

সোমবার (৪ মে) দুপুর ২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেলা ও পৌর এলাকার সামনের ফুটপাত দখলমুক্ত করেন।

অভিযান সূত্রে জানা যায়,পৌরসভার সামনের উপজেলার মূল সড়কের ফুটপাথ। কিছুদিন আগেই এই ফুটপাথটি একবার উচ্ছেদ করার পর সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরু হওয়ার প্রথম দিকে ফুটপাথ ও রাস্তাটি খালি ছিল, কিন্তু সম্প্রতি সুযোগ সন্ধানীরা আস্তে আস্তে আবার ফুটপাথ দখল করে সবজি, মাছ, কাপড় সহ নানান জিনিস বিক্রয় করা শুরু করে।

আজ আবার অভিযান শুরু করলে অনেকেই ভ্যান রেখে পালিয়ে যায়, মোবাইল কোর্ট ভ্যান জব্দ করে পৌরসভা কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষের কাছে হস্তান্তর করে। অনেকেই আবার একটু দূরে দাড়িয়ে থাকে মোবাইল কোর্ট চলে গেলে যাতে আবার ফেরত আসা যায়, ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ পরে আবারও যখন ফেরত আসে তারা বুঝতে পারে আজকে হয়ত আর বসা যাবে না।

সহকারী কমিশনার(ভূমি) ফুটপাথে ব্যাবসা করা এসকল ব্যক্তিদের অনুরোধ করেন প্রয়োজনে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে গিয়ে বিক্রি করার জন্য। অভিযানের সময় সার্বিক সহযোগীতা করেন ক্যাপ্টেন মুবীন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ান এর সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলর সুনীল বাবু, পৌরসভার কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইতিপূর্বেও এ রাস্তাটি দখলমুক্ত করা হয়েছিল, আবারও দখলমুক্ত করা হল, ভবিষ্যতে যতবারই দখল হবে ফুটপাথ ততবারই দখলমুক্ত করা হবে।