নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে মাইক্রোবাস ও টাকাসহ ছিনতাইকারি আটক

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার ফুলতল মোড় হতে হাতে নাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এসময় মাইক্রোবাস,নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফুলতল এলাকা হতে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন রামু উপজেলার মারিচ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত ওমর ফারুকের ছেলে ড্রাইভার আলা উদ্দিন (২২) ও মৃত আমির হোসেন ছেলে হেলপার ওসমান গনি (১৯) ।

পুলিশ জানায়,চকরিয়া হতে ভাড়াই চালিত মাইক্রোবাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়ে মইজ্জারটেকে এসে সব যাত্রী নামিয়ে দিয়ে কাজল ত্রিপুরা নামক এক যাত্রীকে গন্তব্যস্থানে না গিয়ে উল্টো কক্সবাজারে উদ্দেশ্যে রওয়ানা দিলে যাত্রী কাজল ত্রিপুরার সন্দেহ হয়।

তিনি হেলপারকে বললে, সে ধমক দিয়ে চুপ থাকতে বলে তখন যাত্রী কাজল ত্রিপুরা চিৎকার করলে গাড়িটি পটিয়া বাদামতল হতে বোয়ালখালী বিকে গার্মেন্টস এর সামনে নগদ ২০০০টাকা ও মোবাইল নিয়ে চলন্ত গাড়িতে হতে ধাক্কা দিয়ে যাত্রীকে ফেলে দেয়।

স্থানীয় লোকজন ও পুলিশ টিম ফুলতল এলাকা হতে তাদেরকে আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।