বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা ৭ নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে দরিদ্র মা,র জন্য মাতৃত্বকালিন ভাতা ভোগীদের প্রশিক্ষণ ও ভাতা বই বিতরণী অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভাতা ভোগীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন,৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মাতৃত্বকালীন ভাতা ৮০ জনকে, বয়স্ক ভাতা ৩০ জন, বিধবা ভাতা ২৭ জন, প্রতিবন্ধী ৩০ জনসহ মোট ১৬৭ জন ভোগীদের হাতে ভাতা বই বিতরন করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি উম্মে সালমা সামিয়া সভাপতিত্ব ও পরিষদের সচিব কামরুল হাসান তালুকদার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,ইউপি সদস্য নাজমা আক্তার, সাদ্দাম হোছাইন, মফিজুল ইসলাম, কালু প্রমূখ। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সকল শ্রেণীর মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আপনারা সবাই বর্তমান করোনা থেকে আমাদের সবাইকে ও বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ জন্য দোয়া কামনা করেন। তিনি আরো বলেন,বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে কোন রকম অজুহাতে আর্থিক সুবিধা নেওয়া যাবে না বলে সকল ইউপি সদস্যদেরকে নানা সচেতনতামুলক পরামর্শ দেন।
দক্ষিণ চট্টগ্রাম বোয়ালখালীতে মাতৃত্বকালিন ভাতাসহ সুফলভোগীদের মাঝে বই বিতরন








