নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে মানহানিকর পোস্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে শিক্ষক ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও মানহানিকর নানান পোস্ট দেয়ায় সৌরভ আহমদ(২৮) নামে একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। গত ২৪জুলাই শুক্রবার রাতে এ মামলা রুজু করে বোয়ালখালী থানা।
সৌরভ আহমদ পোপাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের মো. ইদ্রিছের পুত্র।
মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ৬জুন সৌরভ আহমদ এ শিক্ষক ও সাংবাদিকতা নিয়ে তাঁর নিজের আইডি ব্যবহার করে মিথ্যা, সম্মানহানিকর, উদ্দেশ্যমূলক পোস্ট দেয়। এতে নানা অশ্লীল, কুরুচিপূর্ণ মন্তব্যও করে সে। গত ২ ও ২০জুলাই একই ব্যক্তি ফেসবুকে উপজেলার একটি প্রতিষ্ঠিত স্কুল সমন্ধে বিভ্রান্তিমূলক মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে যা অভিভাবকদের বিভ্রান্তি করে। এছাড়া ওই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে বাজে ও কুরুচিপপূর্ণ মন্তব্য করে। ওই স্কুলের শিক্ষক হচ্ছেন বিবাদী। গত ২১ ও ২৩ জুলাই ওই স্কুলের ফেসবুক পেইজ একই ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে। ২২জুলাই সৈয়দ মোহাম্মদ মঞ্জু নামে একটি আইডিতে তিনি বিবাদীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হয় এমন মিথ্যা ভিত্তিহীন মন্তব্য করে। এতে ওই সাংবাদিক ও শিক্ষক পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্নসহ মানহানি হয়েছে বলে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সৌরভ আহমেদ টেলিফোনে জানান, আমার ও বিভিন্ন আইডিতে আমি ইফতেকার আজম (ছদ্মনাম) এর বিরুদ্ধে পোস্ট দিয়েছি।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, সৌরভ আহমদ নামক আইডি ও অন্যান্য উল্লেখিত আইডি থেকে বিভিন্ন পোস্টের স্ক্রীনশর্ট নিয়েছি। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামী গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।