বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মিনি ট্রাক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার(২৩ সেপ্টম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এঘটনায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ১৬ নং ওয়ার্ডের মো. মমতাজ মিয়ার ছেলে রমজান হোসেন প্রকাশ সাগর (২৫) ও একই জেলার সদর (দক্ষিণ) থানার নোয়াগ্রাম এলাকার আব্দুস ছত্তারের ছেলে মো. শাহাদাৎ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে। এছাড়া ট্রাক ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

