নিউজটি শেয়ার করুন

 বোয়ালখালীতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ভোধন করেন

বোয়ালখালী প্রতিনিধিঃ ”সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে শাকপুরা ইউনিয়ন পরিষেদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার গাছের চারা রোপণ ও বিতরন করেন চেয়ারম্যান মোনাফ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গাছের চারা রোপন ও বিতরন কর্মসূচি উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ও শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আবদুল মান্নান মোনাফ,
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বিদু ভূষণ দাশ, আছিয়া বেগম,ভালবাসা দাশ,মোঃ সেলিম, অরুন চৌধুরী,ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ, এছাড়াও পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, বেঁচে থাকার জন্য বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়াতে খোলা জায়গায় বিশেষ করে সকল প্রতিষ্ঠানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।