নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে মোছলেম উদ্দিন সমর্থনে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক পাওয়ার পর নৌকার সমর্থনে নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ কার্যালয় উদ্বোধন করেন। দুপুরে তিনি চট্টগ্রাম শাহ আমানত শাহ্ (রহ.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামেন।

বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুর হয়ে দীনবন্ধুর পুল, টেক্সঘর, হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমতি বাপের মসজিদ মাঠ, জমাদার হাট তিন রাস্তার মোড়, চরখিজিরপুর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রচারণা চালান মোছলেম উদ্দীন।

কার্যালয় উদ্বোধনকালে মোছলেম উদ্দিন আহমদ বলেন,‌ ‌’আমাদের তাে দিন শেষ, আমরা জীবন সায়াহ্নে এসে উপস্থিত হয়েছি। আগামী দিনে যারা রাজনীতি করবেন দেশে মানুষের কল্যাণের জন্য, যারা বঙ্গবন্ধুর আদর্শের জন্য নিবেদিত তাদের জন্য এ নির্বাচন অগ্নিপরীক্ষা। এ নির্বাচনে নৌকা জয়লাভ করলে এখানকার রাজনৈতিক কর্মীদের নতুন দুয়ার খুলে যাবে। আগামী ১৩ তারিখ সবাই আন্তরিকভাবে কাজ করলে নৌকার বিজয় কেউ রোধ করতে পারবে না।’

নির্বাচনী প্রচারণায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি রেজাউল ক;রিম বাবুল, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, মোহাম্মদ মোকারম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম, আবু তাহের, বেলাল হোসেন, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ঈছা, ব্যবসায়ী জানে আলম, শাকপুরা ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহের আলম উপস্থিত ছিলেন।