নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

 বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে যৌতুকের জন্য প্রবাসী স্বামীর নির্যাতনের শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন এক গৃহবধু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার পশ্চিম খরনদ্বীপ, ১নং ওয়ার্ডের বাবুল সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূর ২ পুত্র ও ১ মেয়ে সন্তানের জননী বলে জানা গেছে। ঘটনার পর থেকেই স্বামী মোঃ নাছের (৪৫) এলাকার প্রভাবশালীদের দাপটে হুমকি ধুমকি দিচ্ছি বলেন জানান ভূক্তভোগী গৃহবধু।

অভিযোগ সুত্রে জানা যায়, বিবাহের পর থেকে পারিবারিক নানা বিষয়ে এবং যৌতুকের দাবীতে শারীরিক মানসিক নির্যাতন করে আসছে আমাকে । কিন্তু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে শত অত্যাচার অবিচার সহ্য করে সংসার করছি। এর মধ্যে গত ১২ অক্টোবর আমার স্বামী মোঃ নাছের (৪৫), দেবর মোঃ কামাল (৩৫), মোঃ গিয়াস উদ্দিন (৪০), শাশুড়ী তনজিয়া খাতুন (৬০), দেবরের বউ পারভিন আকতার(৩০) সহ দফায় দফায় শারীরিক নির্যাতন করে এমন খবর পেয়ে মা,বাবা ও ভাই গিয়ে চিকিৎসার জন্য বললে তাদের কে অশীল ভাষায় ব্যবহার করে রুমে আটকে রাখে এবং পরে নাজেহাল করে বাড়িতে থেকে বের করে দেয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় লোকজনকে অবহিত করে। এরপর আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ার চেস্টা করলেও তারা কারো কোন কথা না শুনে উল্টা নানা হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে গৃহবধুকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।