বোয়ালখালী প্রতিনিধি : সমগ্র সৃষ্টি জগতের রহমত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এ ধরায় শুভাগমনের মাস ও পবিত্র ১২ই রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মাদ্রাসায়-এ গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
রবিবার (১০ আক্টোবর) রবিউল আউয়াল মাদ্রাসার ময়দান থেকে শুরু হয়ে গোলক কানুর বাজার, শেখ পাড়া, আমীর পাড়া, শ্রীপুর দরবার সহ ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার ময়দানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদ্রাসায়-এ গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়ার সেক্রেটারি আলহাজ্ব শেখ মুহাম্মদ ইদ্রিস বি.কমের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় উদ্বোধক ছিলেন মাদ্রাসায়-এ গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়ার সুপার আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীন, প্রধান অতিথি ছিলেন ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, প্রধান মেহমান ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা ওবাইদুল হক হক্কানী, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ সালাউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন এস.এম মমতাজুল ইসলাম, আবুল কালাম, বিশেষ বক্তা ছিলেন এস. এম কাজেম, আবু সালেহ মুহাম্মদ সাইফুল হক, মাওলানা কাজী ফরিদ উদ্দীন রহমানী, মাওলানা সোহাইল আজাদ, মাওলানা ফোরকান, মাওলানা হোসাইন, বেলাল উদ্দীন সহ আরো অনেকে।
র্যালি ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।








