দীর্ঘ বিরতীর পর বোয়ালখালীতে আবারো রাতের আধাঁরে কৃষিজমির টপ সয়েল বিক্রির ধূম পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরখিজিরপুর এলাকার এক প্রভাবশালী গত দু’দিন যাবৎ ধরে স্কেলেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করতে থাকলেও এতে প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ তুলেছেন এলাকাবাসি।
এলাকাবাসির অভিযোগ- এলাকার এক প্রভাবশালী পশ্চিম গোমদন্ডী ৭ নং ওয়ার্ডস্হ খামার বিল এলাকার কৃষি জমিতে অবৈধভাবে স্কেলেভেটর দিয়ে মাটি তুলে আসছে।এ নিয়ে স্হানিয় প্রশাসনকে জানালেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এতে করে এলাকার কৃষি জমির উর্বরতা নষ্ট সহ পরিবেশ আইনের লংগন হচ্ছে। এব্যাপারে স্থানিয় ইউ পি চেয়ারম্যান মোঃ আবু তাহের এর সত্যতা স্বীকার করে বলেন-আমি তাদের বার-বার বারণ করেছি। তারা আমার কথা মানছেন না।
বোয়ালখালী নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন- আমি খোঁজ নিচ্ছি ঘটনা যদি সত্যি হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে। উল্লেখ্য গত বছরের ১৭ এপ্রিল উক্তস্হানে মাটি কাটার দায়ে পশ্চিম শাকপুরায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ৫০হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
এ সময় মাটি কাঠায় ব্যবহৃত একটি স্কেভেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

