নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে লোকালয়ে ৭ টি বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল ইউনিয়নের দারোগা বাড়ীর এলাকায় একদল বন্য হাতি লোকালয়ে নেমে এসেছে।

আজ ২৩ নভেম্বর শনিবার পাহাড়ি এলাকা থেকে হাতিগুলো লোকালয়ে আসে।

জানা যায়, এ দলে ২টি বাচ্চাসহ ৭টি হাতি রয়েছে। সকালে বাগানে হাতি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীর মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ বদিউল আলম জানান, ভোরে ঘুম থেকে উঠে বাগানে দিকে গেলে হাতি দেখে আশপাশের লোকজনকে খবর দেয়া হয়। তবে পাশ্ববর্তী বাড়ি ঘর অথবা জান-মালের ক্ষতি করেনি।

এ ব্যাপারে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার, আছিয়া খাতুন বলেন, হাতিগুলো যেন কোনো ধরনের অঘটন ছাড়া বনাঞ্চলে ফিরে যেতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বনবিভাগ ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।