বোয়ালখালীতে আবদুল আজিজ( ৪২) নামের এক মুদির দোকানদারের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিশুকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রবিবার(১৫ মার্চ রাতে শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল আজিজ (৪২) সুলতান সওদাগরের বাড়ির মৃত অলি সওদাগরের পুত্র।
থানায় প্রদত্ত এজাহারে দাবী করেন- গত ১১ মার্চ সকালে তার শিশুটি দোকান থেকে রুটি নিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর ৯নং ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মৃত অলি সওদাগরের পুত্র আবদুল আজিজ শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে যায় । এক পর্যায়ে অশ্লীল ভিডিও দেখিয়ে দোকানের ভেতরে জোরপূর্বক বলৎকার করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখিয়ে দোকান থেকে বের করে দেয়।
পরবর্তীতে সে অসুস্থতা বোধ করলে বাড়ীর সবাই তাকে চাপাচাপি করে বিষয়টা জানতে পেরে আবদুল আজিজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আবদুল আজিজ পলাতক রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসি জানিয়েছে এটি প্রথম নয় এর আগেও এ ধরনের অনেক ঘটনার জন্ম দিয়েছে আবদুল আজিজ।
শিশুটি স্থানীয় একটি হেফজখানার ছাত্র।
এ বিষয়ে বোয়ালখালী থানার ও সি (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার ৫ দিনপর শিশুটির পিতা বাদী হয়ে আবদুল আজিজকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ঘটনা তদন্ত ও আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

